এইমাত্র পাওয়া

শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে যাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হলো

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আরো ১ হাজার ২৯৭ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে এমপিও কমিটি।

রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির সেপ্টেম্বর মাসের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব শিক্ষক-কর্মচারীরা এমপিওর আবেদন করেছিলেন অনলাইনে ও অফলাইনে।

সভা সূত্রে জানা যায়, এমপিওভুক্তির জন্য মনোনীত ১ হাজার ২৯৭ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছেন- ১১১ জন বরিশাল অঞ্চলের, ১১২ জন চট্টগ্রামের, ৭৯ জন কুমিল্লার, ২৫৬ জন ঢাকার, ১০৯ জন খুলনার, ১৪৮ জন ময়মনসিংহের, ১৬২ জন রাজশাহীর, ২৫৯ জন রংপুরের এবং ৫৯ জন সিলেট অঞ্চলের। এছাড়া অফলাইনে আবেদন করা ২ শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে এ সভায় আলোচনা করা হয়েছে- এমপিভুক্ত পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ নানা বিষয়ে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.