আগামীকাল এইচএসসির পরীক্ষার ফল প্রকাশ যেভাবে জানা যাবে

নিউজ ডেস্ক।।

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।  আগামীকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা (বিএম) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। সকাল ১০টায় ফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর হাতে। এরপর দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এই ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

যেভাবে এইচএসসি ফলাফল জানা যাবে

আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির ফল জানাতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

কারিগরি বোর্ড এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.