নিউজ ডেস্ক।।
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ছাত্রলীগের একাধিক কর্মী পদ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সিংগাইর পৌরসভার ৯টি ওয়ার্ডে ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে পদপ্রাপ্তরা কমিটির তালিকা ফেসবুকে দিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই নিজেদের ছাত্রলীগের কর্মী বলে দাবি করছেন।
পদ নিয়ে আপত্তি তোলা নেতারা হলেন- তানজিম সিদ্দিক, আসিফ, নাইমুর রহমান মুরাদ, সুমন হোসেন, সবুজ হোসেন, আব্দুল, আলিফ, সাগর হোসেন এবং রাব্বি।
পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ পাওয়া আসিফ বলেন, ‘আমি ছাত্রলীগের কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমার অজান্তেই সাধারণ সম্পাদক পদে নাম দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
২ নাম্বার ওয়ার্ডে পদ পাওয়া নাঈমুর রহমান মুরাদ বলেন, ‘এই কমিটির বিষয়ে আমি অবগত ছিলাম না। আমার অজান্তেই নাম দেওয়া হয়েছে। আমি ছাত্রদলের সাথে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। আমি জয় বাংলার লোক। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
এ বিষয়ে সিংগাইর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো. আলমাছ হোসেন বলেন, ‘কমিটিতে নাম দেওয়া আগে সবার অনুমতি নেওয়া হয়েছে। রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন তারা ভিন্নমত পোষণ করছে। খুব দ্রুত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
