শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতিকে জানানো হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান অচলাবস্থা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি রাষ্ট্রপতিকে জানানো হবে।’ শুক্রবার (১১ ফেব্রুয়ারি) শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনের জন্য সিলেটে যান শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.