এইমাত্র পাওয়া

২৩ সেপ্টেম্বর অনার্স ১ম মেধা তালিকা প্রকাশ

অনার্স ২০১৯ /২০ শিক্ষা বর্ষের ১ম মেধা তালিকা প্রকাশ : ২৩ সেপ্টেম্বর

এডমিশন ফরম ডাউনলোড : ২৩ হতে ২৮ সেপ্টম্বর
কলেজে ভর্তি : ২৩ হতে ২৯ সেপ্টম্বর
পূর্বে যাদের ভর্তি আছে, তা বাতিলের শেষ দিন : ২৬ সেপ্টম্বর
রেজাল্ট দেখার নিয়ম :
i) SMS : NU <space> ATHN <space> Roll Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (চার্জ প্রযোজ্য)
ii) Online : http://app3.nu.edu.bd/nu-web/applicantLogin.action…
যারা চান্স পেয়েছেন :
ঠিক করে নিন ভর্তি হবেন কিনা? মাইগ্রেসন করতে চান কিনা? কত টাকা ভর্তি হতে দরকার ইত্যাদি ইত্যাদি।
যদি ভর্তি হতে চান তবে করণীয় :
এ যেয়ে লগইন করে আপনার Admission From পূরণ করুন আর ২ কপি প্রিন্ট নিন।(যারা সাবজেক্ট পরিবর্তন করতে চান তারা এ Yes বাটনে ক্লিক করে রাখুন, এক্ষেত্রে জেনে রাখুন মাইগ্রেসন হবে আপনার অনলাইন আবেদনের সময় দেয়া ফরমের সাবজেক্টের ক্রম অনুসারে, মাইগ্রেসন সর্বদা সামনে যাই, আর সাবজেক্ট চুজের প্রথম সাবজেক্ট পাইলে আর কোন মাইগ্রেসন প্রযোজ্য হবে না, এবং সাবজেক্ট একবার মাইগ্রেট হয়ে গেলে তা পরিবর্তন করার কোন সুযোগ নাই এবং নাই।)
এবার আপনি যে কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ফলো করুন।
তবে COMMON যে সব কাগজ দরকার তা হলো :
i) Admission From
ii) Registration Card এর ফটোকপি (SSC & HSC both)
iii) Academic Transcript Original (SSC & HSC both)
iv) Academic Transcript এর ফটোকপি।
v) Photos.(কলেজের চাহিদামতন)
এ ছাড়াও আরো কিছু recruitment কলেজের থাকতে পারে, তা কলেজে যেয়ে জেনে নিবেন।
টাকা : ভর্তি হতে সরকারি কলেজে ২৮০০ হতে ৮০০০ পর্যন্ত ও বেসরকারি কলেজে ৪০০০ হতে ২৪০০০ টাকা পর্যন্ত লাগতে পারে, যা সম্পূর্ণ কলেজের বিষয়।
ভর্তি হয়ে গেলে এখন আপনার কাজ ক্লাস করা।
যারা চান্স পাইছেন বাট আগেও NU তে অনার্স/প্রফেশনাল/
ডিগ্রীতে ভর্তি আছেন :
এটি ফলো করে যতদ্রুত সম্ভব ভর্তি বাতিলের আবেদন করে ভর্তি বাতিল করে নিন, আপনি যত কাল বিলম্ব করবেন ভর্তি বাতিলে ততবেশী সময় লাগবে, তাতে না আবার ভর্তির ডেট চলে যায়।
ভর্তি বাতিল ২৬ তারিখের মধ্যেই করতে হবে।
যারা চান্স পান নাই :
এ মেরিটের ভর্তি শেষে ২য় মেরিট প্রকাশ করা হবে, ততদিন অপেক্ষা করাটাই আপাতত আপনাদের কাজ, এর জন্য আপনাদের নতুন করে কিছু করতে হবে না।
১ম মেরিটে চান্স পাবার পর ভর্তি না হওয়া আসন গুলোর বিপরিতেই ২য় মেরিট দেয়া হয়।
বি:দ্র: প্রথম মেরিটে যারা চান্স পাবেন তাদের অবশ্যই তারিখের মধ্যে কলেজে ভর্তি হয়ে যেতে হবে, নির্ধারিত সময়ের পরে কোন ক্রমেই ভর্তি হবার সুযোগ নাই, আপনি ভর্তি না হলে সেটি ২য় মেরিটে অন্যের জন্য বরাদ্দ হয়ে যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.