এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে প্রহার করায় শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পড়া বলতে না পাড়ায় হালিমা (৪) নামে এক মাদরাসার শিশুকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রেদোয়ান (৪০) নামে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জানুয়ারি) গ্রেপ্তারকৃত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার টবগী ইউনিয়নের বেপারী বাড়ী’র নুরানী মাদ্রাসায় পড়াশুনা করে হালিমা। শনিবার সে মাদ্রাসায় যায় l শিক্ষক রেদোয়ান পড়া জিজ্ঞাসা করলে হালিমা তা বলতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন রেদোয়ান। এ ঘটনায় শিশুটির মা রোববার বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শিশু আইন ২০১৩ এর ৭০ ধারায় থানায় মামলা করেন। মামলা নম্বর-৮। পরে ওই দিন রাতেই পুলিশ রেদোয়ানকে গ্রেপ্তার করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষককে রেদোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.