এইমাত্র পাওয়া

কে হচ্ছেন ব্রিটেনের রাণী?

অনলাইন ডেস্ক।।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের পর তার উত্তরসূরী কে হচ্ছেন সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেছে। রানি দ্বিতীয় এলিজাবেথেই বহু আকাঙিক্ষত সেই প্রশ্নের সমাধান দিয়েছেন।  তিনি জানিয়েছেন তার পরে ব্রিটেনের রানি হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। খবর দ্য ওয়াশিংটন টাইমসের।

ব্রিটেনের রাজসিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী পালন করেছেন দ্বিতীয় এলিজাবেথ।  সেই উপলক্ষ্যে শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, ব্রিটেনের পরবর্তী রাজা হবেন চার্লস। আর তখন ক্যামিলা ‘কুইন কনসর্ট’ হিসেবে পরিচিত হবেন।

৯৫ বছর বয়সি এলিজাবেথ জানিয়েছেন, সম্প্রতি তার কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। ১৯৪৭ সালের মতো তিনি আবারও উচ্চারণ করলেন, তোমাদের সেবায় আমার জীবনে সর্বদা উৎসর্গ করলাম।

গত বছর প্রিন্স ফিলিপ মারা গেছেন। গত কয়েকমাস ধরে রানির শরীরও ভালো যাচ্ছে না। বড় কোনো লোক সমাগমে তাকে দেখা যাচ্ছে না। গত নভেম্বরে এক বার্তায় রানি বলেছেন, ‘আমাদের কেউ সব সময় বাঁচবে না। ’

বিবিসির প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, এত দিন ধারণা করা হচ্ছিল, প্রিন্স চার্লস রাজা হলে কুইন নয়, প্রিন্সেস কনসর্ট হিসেবে পরিচিত হবেন ক্যামিলা।

কিন্তু রানি দ্বিতীয় এলিজাবেথের আচমকা এমন ঘোষণার মাধ্যমে মৃত্যুর পর তাঁর ছেলে প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার রানি উপাধি পাওয়ার পথ প্রশস্ত হলো। ক্যামিলাকে ২০০৫ সালে বিয়ে করেন চার্লস।

রাজপ্রাসাদ ক্লারেন্স হাউসের এক মুখপাত্র বলেন, রানির এমন ঘোষণায় প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল ‘আপ্লুত ও সম্মানিত’ বোধ করছেন।

১৯৫২ সালে সিংহাসনে আরোহণের বার্ষিকীতে সরাসরি ঘোষণা দিয়ে ডাচেস অব কর্নওয়ালের ভবিষ্যৎ পদবি নিয়ে অমীমাংসিত প্রশ্নের সমাধান করলেন রানি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.