এইমাত্র পাওয়া

বজ্রসহ বৃষ্টির আভাস

  নিউজ ডেস্ক।।

আগামী দু-একদিনের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে এবং অন্যান্য জায়গার কিছু কিছু জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.