বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার ব্যবস্থাপনায় ১৯-২২ সেপ্টেম্বর -২০১৯ কাব ব্যাজ ও পিএল কোর্সের তাঁবু জলসা অদ্য রাত ৭.০০ ঘটিকায় মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন সাহেবের সভাপতিত্বে অনুূষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিনহাজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলা। বাংলাদেশ স্কাউটস সেনবাগ উপজেলার সম্পাদক মোঃ কামরুল ইসলামের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ আবদুস সাত্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন স্কাউটস পরিশীলিত মানুষ তৈরির কারখানা। আগামী সোনার বাংলা রুপাপনে আজকের কাব ও স্কাউটসদের প্রাপ্ত প্রশিক্ষণ কাজে লাগবে। তারাই পারবে এ দেশকে সুন্দর ও উন্নত বাংলাদেশ উপহার দিতে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, নোয়াখালী জেলা স্কাউটসের সহকারি পরিচালক মোঃ মাসুম বিল্লাহ, স্কাউট লিডার আহমেদ হোসেন ধনু। আলোচনা শেষে কাব ও স্কাউটরা তাদের বিভিন্ন উপস্থাপনা উপস্থাপন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
