এইমাত্র পাওয়া

২ হাজার ২৭৮ জন এমপিওভূক্ত হচ্ছেন

 সরকারি নির্দেশ অনুযায়ী সাধারণ স্কুল-কলেজের নিয়োগকৃত শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত করার দায়-দায়িত্ব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের।  ৩০ ডিসেম্বর থেকে নিয়মিত মহাপরিচালকের পরিবর্তে রুটিন দায়িত্ব দেয়া হয়েছে অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীকে।

কর্মকর্তারা জানান এমপিওভুক্ত স্কুল ও কলেজে বিভিন্ন সময় নিয়োগ পেয়ে অনলাইনে  আবেদন করা ২ হাজার ২৭৮ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও কমিটির সভায় ১ হাজার ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড ও ৬৮ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

এমপিওভুক্ত হচ্ছেন ২ হাজার ২৭৮ জন শিক্ষক কর্মচারী :

বৃহস্পতিবারের সভায় মোট ২ হাজার ২৭৮জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে । এদের মধ্যে বিভিন্ন স্কুল কর্মরত ১ হাজার ৮৩০ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। আর বিভিন্ন কলেজের ৪৪৮জন শিক্ষক কর্মচারী।

কর্মকর্তারা জানান, স্কুলের ১ হাজার ৮৩০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৮৬ জন, চট্টগ্রাম অঞ্চলের ১০৫ জন, কুমিল্লার  ১১১ জন, ঢাকার  ২১০ জন, খুলনা অঞ্চলের ৩৮০ জন, ময়মনসিংহ অঞ্চলের ২৯৪ জন, রাজশাহীর ২৭৩ জন, রংপুরের ৩৩৮ এবং সিলেটের ৩৩ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। আর একজন অনলাইনে আবেদন করে এমপিওভুক্ত হয়েছেন। 

অপরদিকে কলেজের ৪৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশালের ৩৬, চট্টগ্রামের  ১৭, কুমিল্লার ১৭, ঢাকার ৪০, খুলনার ১৩৪, ময়মনসিংহের ১৯, রাজশাহীর৫১,সিলেটের  ৯ ও রংপুরে ১২৫জন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.