ভালো-মন্দের শিক্ষা দিয়ে একজন শিক্ষক তার ছাত্রকে মানুষ হিসেবে গড়ে তোলেন। অনেক শিক্ষকই আছেন, যারা তাদের ব্যক্তিগত জীবনে সময় দেওয়া থেকে তাদের ছাত্র-ছাত্রীদের জন্য বেশি সময় ব্যয় করেন। এছাড়া এমন শিক্ষকের উদাহরণও পাওয়া যাবে, যারা বিনা পয়সায় শিক্ষার্থীদের শিক্ষা দান করে থাকেন। তবে বর্তমানে শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। অধিকাংশ শিক্ষক তাদের পেশা নিয়ে সন্তুষ্ট নয়। অনেক ক্ষেত্রে তারা চাকরি জীবনে বেতন বা চাকরি জীবন শেষে পেনশনটা ঠিকমতো পান না।
এছাড়াও করোনা পরিস্থিতিতে বেশিরভাগ স্কুল-কলেজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষক অন্য পেশা খুঁজে নিতে বাধ্য হয়েছেন। শিক্ষকরা যাতে বর্তমান প্রজন্মের সাথে খাপ খাইয়ে নিতে পারে, নির্দ্বিধায় শিক্ষাদান করে যেতে পারেন সে জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সরকারি বেসরকারি কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা, তাদের কাজকে গুরুত্ব এবং স্বীকৃতি দিতে হবে।
শ্রুতিলেখা বিশ্বাস, শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
