আজ মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলন বা ডিসি সম্মেলন। চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করবেন। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সম্মেলনে যোগ দিতে পারছেন না ২ বিভাগীয় কমিশনার ও ৫ জেলা প্রশাসক।
এসময় খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত দুই বিভাগীয় কমিশনার এবং পাঁচজন ডিসি কোভিড -১৯ পজিটিভ হয়েছেন। তারা হলেন, রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামীকাল সন্ধ্যায় ভার্চুয়ালি ভাষণ দেবেন এবং বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতির ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা রয়েছে।
কোভিড-১৯, ভূমি ব্যবস্থাপনা, আইন প্রয়োগ, স্থানীয় সরকারের কার্যক্রম শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম, আইসিটি ও ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভৌত অবকাঠামো এবং সম্মেলনে উন্নয়ন কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
