ফেব্রুয়ারির ১ তারিখ থেকে হচ্ছে না এবারের অমর একুশে গ্রন্থমেলা। করোনা পরিস্থিতির কারণে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে মেলা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নিয়ম অনুযায়ী প্রতি বছর পয়লা ফেব্রুয়ারিতে বইমেলা শুরু হয়। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর দেড় মাসেরও বেশি পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয় এবং নির্ধারিত সময়ের দুদিন আগে ১২ এপ্রিল তা শেষ হয়। ভিড় এড়াতে গতবার স্টলের সামনে ফাঁকা জায়গা রেখে প্রায় ১৫ লাখ বর্গফুটের বিশাল প্রাঙ্গণজুড়ে মেলা অনুষ্ঠিত হয়, যা ২০২০ সালের প্রায় দ্বিগুণ ছিল।
প্রসঙ্গত, সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরোপ করা হয়েছে ১১ দফা বিধিনিষেধ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
