অনলাইন ডেস্ক।।
চলতি ২০২১-২২ অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ এবং আগামী অর্থবছরে ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
প্রতিবেদনে আরও বলা হয়, করোনা সংক্রমণ ও সরবরাহ চেইনে বিঘ্ন ঘটার জন্য বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি লক্ষণীয়ভাবে গতিহীন হয়ে পড়বে। এতে বৈশ্বিক প্রবৃদ্ধি চলতি বছর কমে ৪ দশমিক ১ শতাংশ হবে।
২০২১-২২ সালে একটি শক্তিশালী প্রত্যাবর্তনের পরে বিশ্ব অর্থনীতি সুস্পষ্ট মন্দার মধ্যে প্রবেশ করছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট নতুন হুমকি হয়ে আসছে। মুদ্রাস্ফীতি, ঋণ এবং আয় বৈষম্য বৃদ্ধির ফলে যা উদীয়মান এবং পুনরুদ্ধারকে বিপন্ন করতে পারে। বিশ্বব্যাংকের সর্বশেষ গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
