নিউজ ডেস্ক।।
সিলেট, রংপুর, বগুড়া, নারায়ণগঞ্জসহ দেশের ২৩ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া সুলতানার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে ২৩টি জেলার পাশাপাশি ঢাকার সচিবালয় ক্লিনিকেও নতুন সিভিল সার্জন দায়িত্ব পেয়েছেন।
নতুনদের মধ্যে ১৩ জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, আটজন সহকারী পরিচালক, একজন মেডিক্যাল সুপারিনটেনডেন্ট, একজন ডেপুটি সিভিল সার্জন এবং একজন মেডিক্যাল অফিসার সিভিল সার্জনের দায়িত্ব পেয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
