এইমাত্র পাওয়া

সংসদে উঠছে গণমাধ্যমকর্মী আইন : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী সংসদ অধিবেশনে গণমাধ্যমকর্মী (চাকরি শর্তাবলী) আইন উত্থাপন করা হবে। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ‘গণমাধ্যমকর্মী আইন’ প্রণয়নে ইতোমধ্যে আইনমন্ত্রী স্বাক্ষর করেছেন বলেও তিনি জানান।

তিনি বলেন, আশা করছি আগামী সংসদ অধিবেশনে আমরা এটি নিয়ে যেতে পারব। আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে চট্টগ্রাম সাংবাদিক ফোরাম, ঢাকা আয়োজিত মিলনমেলা ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.