অনলাইন ডেস্ক :
রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দিয়েছেন সরকারের অতিরিক্ত সচিব জিএসএম জাফরউল্লাহ। শনিবার তিনি তাঁর নতুন কর্মস্থলে যোগ দেন। এ সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে গত ২৩ ডিসেম্বর জিএসএম জাফরউল্লাহকে বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
মতবিনিময় সভায় রাজশাহীর উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনা মহামারির কারণে আমাদের উন্নয়ন কার্যক্রম সীমিত ছিল। এখন নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চারলেন ও ছয়লেনে উন্নীত করা হচ্ছে। দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্নতায় ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হচ্ছে।
চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে আরো উল্লেখ্যযোগ্য অগ্রগতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চলমান উন্নয়ন আগামীতে রাজশাহীর ব্যাপক পরিবর্তন হবে। সভায় নতুন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ রাজশাহী মহানরীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নের ভূয়শী প্রশংসা করেন। এ সময় রাসিক মেয়র মহোদয়ের সহযোগিতা কামনা করেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
