এইমাত্র পাওয়া

শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.০৮ %

নিউজ ডেস্ক।।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড়ে ৯৩.৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবার নয়টি সাধারণ বোর্ডে পাসের হার ৯৪.০৮, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯৩.২২ শতাংশ ও কারিগরিতে ৮৮.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৭, চট্টগ্রামে ৯১.১২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯৪.৭১ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০.১৯ ও সিলেট বোর্ডে ৯৬.৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। তবে দুপুর ১২টা থেকে দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে কিংবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষার ফল জানতে পারবে।

মহামারি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়, যার মাধ্যমে দেড় বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

এবার সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

>> ২০২১ সালে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিকে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

>> ৩ হাজার ৬৭৯টি পরীক্ষা কেন্দ্রে ২৯ হাজার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এতে অংশ নেয়।

>> এর মধ্যে ৫ লাখ ৬ হাজার ৮৩১ জন বিজ্ঞান, ৯ লাখ ২৪ হাজার ৮৫ জন মানবিক ও ৩ লাখ ৭০ হাজার ৮২ জন বাণিজ্য বিভাগে পরীক্ষা দেয়।

>> নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৮ লাখ ৯৯৮ জন পরীক্ষার্থী ছিল। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন ও কারিগরি বোর্ডে ১ লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী ছিল।

এ বছর অন্যান্য বছরের তুলনায় পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল অনেকটা বেশি। এর পিছনে মহামারীর প্রভাবকে দায়ী করেছিলেন পরীক্ষা সংশ্লিষ্টরা।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এর আগেই গত বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে পেরেছিল সরকার।

সে বছর ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৮২ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পায় এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

এর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ছিলো রাজশাহী শিক্ষা বোর্ডে (৯০.৩৭%), সবচেয়ে কম সিলেট বোর্ডে (৭৮.৭৯%)। আর সবচেয়ে বেশি ৩৬ হাজার ৪৭ জন জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.