নিউজ ডেস্ক।।
বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতাদির সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন।
বুধবার (২৯ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতেক স্বাক্ষর করেছেন উপ পরিচালক (অর্থ) মো. শামসুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের শিক্ষক-কর্মচারীগণের ডিসেম্বর/২০২১ মাসের বেতন-ভাতাদি’র সরকারি অংশের ৪টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড এর স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। যার স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-১০৫।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক-কর্মচারীগণ আগামী ৪ জানুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট শাখা হতে ডিসেম্বর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
