অনলাইন ডেস্ক।।
২০২২ অর্থবছরে সামরিক খাতে ৭৭০ বিলিয়ন ডলার ব্যয় করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। রয়টার্স।
মার্কিন সামরিক ব্যবস্থাকে শক্তিশালী করতে ‘ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট, ২০২২’ বা এনডিএএ নামের এই বিল চলতি ডিসেম্বর মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটে উত্থাপন করা হয়। তারপর রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টি- উভয় দলের এমপিদের ব্যাপক সমর্থনসহ পাস হয় বিলটি।
বিশ্বের সবচেয়ে বড়, সমৃদ্ধ ও শক্তিশালী সামরিক বাহিনী হলো মার্কিন সামরিক বাহিনী। এই বাহিনীর বহুমাত্রিকতা ও বিস্তৃতির কারণে প্রতি বছর মার্কিন সামরিক খাতে সরকারি অর্থায়নের জন্য রীতিমত আইন প্রণয়ন করতে হয়। সেই আইনের নামই হলো ন্যাশনাল ডিফেন্স অথারাইজেশন অ্যাক্ট (এনডিএএ)।
সদ্য শেষ হওয়া ২০২১ অর্থবছরের তুলনায় ২০২২ সালে সামরিক খাতে ৫ শতাংশ ব্যায় বাড়ানো হয়েছে। বর্ধিত এই ব্যায়ের অর্ধেকেরও বেশি খরচ হবে সেনাবহর সমৃদ্ধকরণ, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ক্রয়বিষয়ক খাতে।
এছাড়া, চীনকে ‘উপযুক্ত শিক্ষা’ দেয়ার জন্য তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য নতুন আইনের আওতায় তাইওয়ানকে ৭ দশমিক ১ বিলিয়ন ডলার দেয়া হবে।
এছাড়া আফগানিস্তানে সদ্য শেষ হওয়া ২০ বছরের যুদ্ধ, যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটি পর্যালোচনা করার জন্য ১৬ সদস্যের একটি কমিশন গঠনের বিষয়েও উল্লেখ রয়েছে নতুন এনডিএএ ২০২২ আইনে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
