এইমাত্র পাওয়া

আরো একজনের শরীরে পাওয়া গেলো ওমিক্রন

অনলাইন ডেস্ক।।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে দেশে আরও এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিনজনের শরীরে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের শনাক্তের তথ্য পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। তিনি এখন ঢাকায় আছেন। সংক্রমিত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স ৫৬ বছর।

করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) জমা পড়া এক নমুনায় এ তথ্য জানা গেছে। বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) এই নমুনা সংগ্রহ ও এ–সংক্রান্ত তথ্য পাঠিয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাতে জিআইএসএআইডির ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়। তবে নতুন সংক্রমিত ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। ওমিক্রনে আক্রান্ত দুজনই অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

আইদেশির একটি সূত্র জানায়, ওমিক্রনে সংক্রমিত ওই ব্যক্তির নমুনা ২৩ ডিসেম্বর সংগ্রহ করা হয়। ওই পুরুষ রোগীর বয়স ৫৬ বছর। তিনি ঢাকায় আছেন।

The Post Viewed By: 69 People


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.