অনলাইন ডেস্ক।।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৭২.৭৩ পয়েন্ট কমে ৬ হাজার ৬২৯.৮৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ২৩.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৮৮.০৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৪.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৮.৮৬ পয়েন্টে।
রোববার ডিএসইতে ৩৭৮ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত আছে ৩১টির। দিন শেষে ডিএসইতে ৮৮২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮১ কোটি টাকা বেশি।
রোববার সিএসইতে ২৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত আছে ২৪টির। দিন শেষে সিএসইতে ৫৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
