এইমাত্র পাওয়া

নিয়োগ দিচ্ছে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়

শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে জনবল নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০/-২২,৪৯০/ টাকা
যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/ সমমান পাস। কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে শব্দের গতি ২০ থাকতে হবে।

পদের নাম: বয়লার টেকনিশিয়ান
পদ সংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,৩০০/-২২,৪৯০/ টাকা
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি/ সমমান পাস। ভোকেশনাল ট্রেনিং ইনষ্টিটিউট থেকে মেকানিক্যাল বা পাওয়ার ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.boiler.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু: ০১ জুলাই, ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে।
আবেদন শেষ: ৩১ জুলাই, ২০১৯ বিকাল ৫টা পর্যন্ত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.