এইমাত্র পাওয়া

৬ ডিগ্রিতে নামল তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি।।

ভারতের রাজধানী নয়া দিল্লিতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, আগামীকাল রোববার, ১৯ ডিসেম্বর, নাগাদ তাপামাত্রার এই পারদ আরো কমে ৫ ডিগ্রিতে নামতে পারে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, রাজধানী দিল্লিতে শনিবার, ১৮ ডিসেম্বর, সকালে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অবশ্য এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে ছিল।

খবরে বলা হয়েছে, এর আগে গত ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার, তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নামে। ওই সময়ই তাপমাত্রা আরো কমার আভাস দেওয়া হয় দেশটির আবহাওয়ার বিভাগের পক্ষ থেকে। চলতি মৌসুমে গড় তাপমাত্রাও অনেকটা নিচে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো আরো জানিয়েছে, তাপমাত্রা কমে গেলেও রাজধানী দিল্লির বায়ুদূষণের যে খারাপ পরিস্থিতি ছিল সেটার কোনো উন্নতি হয়নি। এদিন সকাল ৮টায় বায়ুর মান রেকর্ড করা হয়েছে ২৮০, যেটাকে খারাপ মাত্রা হিসেবেই বিবেচনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.