ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমর্থন না করায় ইউনুছ নামের এক শিক্ষককে দফায় দফায় বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তর নাম জামাল উদ্দিন। তিনি সদ্যবিজয়ী উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য। আহত ইউনুছ বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইউনুছ ওই ওয়ার্ডের মৃত মাকসুদুর রহমানের ছেলে ও উপজেলার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম। এ ঘটনায় শিক্ষক ইউনুছ বাদী হয়ে ইউপি সদস্য জামাল উদ্দিনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক ইউনুছ জানান , গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের দৌলতখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার জামাল উদ্দিনের সমর্থন করেননি তিনি। সমর্থন না করায় নির্বাচনের পর থেকে সদ্যবিজয়ী ইউপি সদস্য জামাল উদ্দিন তাকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে এবং ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বুধবার জামাল উদ্দিন তাকে লাঞ্ছিত করেন। লাঞ্ছিতর ঘটনাটি শিক্ষক ইউনুছ মৌখিকভাবে থানা পুলিশকে জানান। পুলিশকে জানানো কারণে বৃহস্পতিবার দুপুরে ইউপি সদস্য জামাল উদ্দিন তার ভাই হেল্লাল উদ্দিন ও ভাগিনা সোহেল তাকে বেধড়ক মারধর করে। ৯৯৯ এ ফোন পেয়ে থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করান। তবে এসব বিষয় অস্বীকার করেন সদ্যবিজয়ী ইউপি সদস্য জামাল উদ্দিন।
থানার ওসি বজলার রহমান জানান, এ ঘটনায় ইউনুছ বাদী হয়ে ইউপি সদস্য জামাল উদ্দিন সহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
