এইমাত্র পাওয়া

সপ্তাহজুড়ে ডিএসসির লেনদেন কমেছে ১২.১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ১২.১০ শতাংশ লেনদেন কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৯৩৩ কোটি ২৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে গড় লেনদেন ছিল ১ হাজার ৬১ কোটি ৮০ লাখ ২৯ হাজার টাকার। এই হিসাবে ডিএসইতে গড়ে প্রতিদিন ১২৮ কোটি ৫৩ লাখ ৫ হাজার টাকার বা ১২.১০ শতাংশ লেনদেন কমেছে।

এদিকে সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭৩৩ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৮১৬ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩০৯ কোটি ১৪ লাখ ৬ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫৭৫ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার বা ২৯.৬৮ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১৬.৫৭ পয়েন্ট বা ১.৬৭ শতাংশ কমে ৬ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে কমেছে ডিএসই৩০ সূচক। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৫.৭৩ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ কমে ২ হাজার ৫৮৬ পয়েন্টে উঠেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.১৩ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২৯৭টির। আর টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৫ হাজার ৫৯৯ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৮০৯ টাকা বা ১ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৫১ হাজার ৫৯০ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.