এইমাত্র পাওয়া

ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ

নিউজ ডেস্ক।।

বেসরকারি ঢাকা ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার ও ব্র্যাঞ্চ ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

• পদের নাম: সিনিয়র ব্র্যাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো বাণিজ্যিক ব্যাংকে অন্তত ১৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত পাঁচ বছর ব্র্যাঞ্চ ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হবে। অ্যানালিটিক্যাল স্কিলে পারদর্শী হতে হবে।
কর্মস্থল: ঢাকা
বেতন: উল্লেখ নেই

• পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো বাণিজ্যিক ব্যাংকে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর ব্র্যাঞ্চ ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: ফরিদপুর/পাবনা/টাঙ্গাইল/কুমিল্লা/নোয়াখালী
বেতন: উল্লেখ নেই

• আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এ লিংকে লগইন করে আবেদন করতে হবে।
• আবেদনের শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২১।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.