নিউজ ডেস্ক।।
ভালো আইনজীবী হতে হলে সকল বিষয়ে লেখাপড়া করে সঠিক জ্ঞান অর্জন করতে হয়। শুধু আইন বিষয়ে লেখা-পড়া করে ভালো আইনজীবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি এএসএম আবদুল মুবিন। বুধবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। সিলেট জেলা আইনজীবী সমিতির ২য় বারের মতো নির্বাচিত সম্মানিত সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক-১ মো. শিব্বির আহমদ বাবলু এডভোকেট এবং যুগ্ম সম্পাদক-২ মুমিনুর রহমান (টিটু) এডভোকেটের যৌথ সঞ্চালনায় সিলেট জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য ও ইতিহাসের প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে এ সময় বিচারপতি এএসএম আবদুল মুবিন আরও বলেন, আমি এই বারের সদস্য ছিলাম।
এ বারেই আমার আইন পেশার যাত্রা শুরু হয়। আজ আমি বিচারপতি হয়েছি। আমি আশ্বান্বিত হয়ে বলতে চাই সঠিকভাবে আইন পেশায় নিয়োজিত থাকলে এবারের বিজ্ঞ সদস্যরা আরও বিচারপতি হবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, সিলেটের মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এএফ মো. রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও সিলেটের সাবেক পাবলিক প্রসিকিউটর মো. মিছবাহ উদ্দিন সিরাজ এডভোকেট, সরকারি কৌঁসুলি মো. রাজ উদ্দিন এডভোকেট, সিলেটের পাবলিক প্রসিকিউটর মো. নিজাম উদ্দিন এডভোকেট, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নওশাদ আহমদ চৌধুরী এডভোকেট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির ২য় বারের মতো যৌথভাবে নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট। অনুষ্ঠানের শুরুতেই আল কোরআন তিলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট ও গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।
এ বছর সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে আইন পেশায় ২৫ বছর পূর্ণ হওয়া ১৬ আইনজীবী মো. গোলাম হোসন, সৈয়দ শায়েখ আহমদ, শামীম আহমদ সিদ্দিকী, শ্যামল সিংহ, মো. আব্দুল মালেক, মো. আব্দুল আজিজ, মো. জালাল উদ্দিন, মো. মফিজুর রহমান, মো. আব্দুল মজিদ খান (মানিক), বিশ্বজিৎ চক্রবর্ত্তী, মো. হুমায়ুন কবীর বাবুল, মো. আব্দুর রহমান চৌধুরী, মো. কামাল হোসেইন, মোহাম্মদ আখলাকুল আম্বিয়া, মো. রেদওয়ান আহমদ চৌধুরী ও মো. নুরুল আনাম চৌধুরী অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সমিতির সদস্যদের ২১ জন মেধাবী সন্তানকে এককালীন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। নৈশভোজ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজ বিষয়ক সম্পাদক মো. আজিম উদ্দীন এডভোকেট ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক মো. মকসুদ আহমদ এডভোকেটের যৌথ সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন সাংবাদিক সুরকার গীতিকার এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় শিল্পী আমিরুল মোমেনীন মানিক, সিলেটের সিলেটী গানের জনপ্রিয় শিল্পী ডা. জহির অচীনপুরী, সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ, বাংলাদেশ মডেলের ৩য় স্থান অধিকারী মন্টি সিন্হা, বাংলাদেশ বেতার ও টিভির সংগীত শিল্পী অনিন্দীতা অপি ও ‘রবি সেরা কণ্ঠ’ কণ্ঠশিল্পী বিথী চৌধুরী এবং পার্কীউশনে ছিলেন সঞ্জিব, প্যাডে জয়, কি-বোর্ডে আমিন, বেইজ গিটারে রায়হান।
অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ছাড়াও সিলেট জজশিপের বিচারকবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
