এইমাত্র পাওয়া

পররাষ্ট্র সচিব পাকিস্তানে,কাল যাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

ওআইসির বিশেষ অধিবেশনে যোগ দিতে পাকিস্তান গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ দুপুরে তিনি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আগামীকাল পাকিস্তান যাবেন। এক দশকের মধ্যে এই প্রথম মন্ত্রিসভার কোনো সদস্য পাকিস্তান যাচ্ছেন।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। ১৮ এবং ১৯শে ডিসেম্বর এ অধিবেশন অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র সচিব ১৮ই ডিসেম্বর সিনিয়র অফিসিয়াল বৈঠকে উপস্থিত থাকবেন। পরের দিন মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এরআগে ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.