অনলাইন ডেস্ক।।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তার লিখিত অভিযোগে উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় পৌরসভার নামটি ছিল ৫ নম্বরে। তাই তালিকা অনুযায়ী নামগুলো ঘোষণা করা হচ্ছিল। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে হঠাৎ মেয়র প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে সবার উপস্থিতিতে মেয়র একটি থাপ্পড় মারেন।
এ ব্যাপারে মেয়র মো.শাহনেওয়াজ শাহান শাহর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা মাইকে ছিলেন। প্রটোকল অনুযায়ী পৌরসভার নাম ঘোষণা হবে ৪ নম্বরে। প্রটোকল অনুযায়ী পৌরসভার নাম ঘোষণা না করে অপমান করেছে। তাই ওই শিক্ষা কর্মকর্তার সঙ্গে তর্ক হয়েছে। তাকে গালিগালাজ করেছি। তার গাঁয়ে হাত দেওয়ার বিষয়টি মিথ্যা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
