অনলাইন ডেস্ক।।
তবে সম্প্রতি তিনি এই নিয়মিত হাজিরা থেকে নিস্তার চেয়ে আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করেছেন বোম্বে আদালত। এখন থেকে আর প্রতি শুক্রবার এনসিবির অফিসে গিয়ে হাজিরা দিতে হবে না আরিয়ানকে। তদন্তের স্বার্থেই কেবল ডেকে আনা যাবে তাকে। সেই ডাকের জন্য অন্তত ৭২ ঘণ্টা আগে নোটিশ পাঠাতে হবে।
আরিয়ানের আবেদনে বলা হয়েছিল, তার মামলাটি ইতোমধ্যে মুম্বাই থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। সেখানেই হচ্ছে তদন্তের যাবতীয় কাজ। তাই প্রতি শুক্রবার মুম্বাইয়ের এনসিবি অফিসে যাওয়া তার পক্ষে কষ্টকর এবং অপ্রয়োজনীয় বটে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে গোয়াগামী একটি প্রমোদতরীতে মাদকপার্টি করার সময় আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দফায় দফায় তার জামিন আবেদন নাকচ হয়েছিল মুম্বাইয়ের আর্থার রোড জেলে সাধারণ কয়েদির মতো বন্দী থাকতে হয়েছিল কিং খানের পুত্রকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
