আশরাফুল আলম খোকন।।
বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থির করার একটা অপচেষ্টা চলছে। কোটা বিরোধীর নামে গঠিত নুরু সিন্ডিকেটের ছাত্রদের যখনই বিদেশিদের সঙ্গে বৈঠক করার ছবি প্রকাশিত হয় এরপর পরই শিক্ষাঙ্গনগুলো উত্তপ্ত হয়ে উঠে। কিছুদিন আগেও নুরুদের বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
প্রাথমিকভাবে তারা টার্গেট করলো ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যে ফোনালাপ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করা হচ্ছে, ওই ফোনালাপ শুনলেই বুঝা যায় এটা ভাইরাল করার জন্যই বানানো হয়েছে। একজন সরাসরি প্রশ্ন করছে আরেকজন কোনো কনফিউশন ছাড়া উত্তর দিচ্ছে। ফোনালাপ গুলো সাধারণত এই রকম হয়না।
যে ভর্তি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত করার অপচেষ্টা হচ্ছে, ঠিক এইভাবেই ভর্তি হয়ে মান্না-আক্তার-মোস্তাক-আমান-খোকন’রা আগে ঢাকসু’র ভিপি জিএস নির্বাচিত হয়েছেন। এটাই রেওয়াজ, চলে আসছে দীর্ঘদিন ধরে। লাখো শিক্ষার্থীকে পিছনে ফেলে তারা ভর্তি পরীক্ষা দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
আর “মিডিয়া”গুলো কোনো বাছবিচার না করেই এর পিছনে ছুটছে। আন্দোলনকারীরা কোনো না কোনো ছাত্রসংগঠনের সাথে সরাসরি জড়িত থাকলেই মিডিয়া তাদেরকে সাধারণ শিক্ষার্থী বানিয়ে দিচ্ছে। আবার অপরপক্ষকেই ঠিকই বলছে ছাত্রলীগ।
লেখক: প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
