এইমাত্র পাওয়া

উত্তরা থেকে আগারগাঁও গেলো স্বপ্নের মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক।।

পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে ছেড়ে গেলো স্বপ্নের মেট্রোরেল। তবে এতে কোনো যাত্রী ছিলো না। রোববার সকাল ৯টা ৩৯ মিনিটে এ রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।

এর আগে রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়। দিয়াবাড়ী ডিপো এলাকা থেকে সকাল ৯টা ৩৯ মিনিটে মেট্রোরেল ছেড়ে যায় আগারগাঁওয়ের উদ্দেশ্যে। এ উপলক্ষে মেট্রোরেলের মূল অনুষ্ঠান হবে আগারগাঁও স্টেশনে।

মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান জানান, সকাল ৯টা ৩৯ মিনিটে আগারগাঁওয়ের উদ্দেশ্যে মেট্রোরেল ছেড়ে দিয়েছি। এবারের মূল অনুষ্ঠান সেখানে (আগারগাঁওয়ে) হবে। আশা করছি ১১টায় আগারগাঁও স্টেশনে পৌঁছাবে মেট্রোরেলের কোচ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.