এইমাত্র পাওয়া

১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, আরও কমার আভাস

নিজস্ব প্রতিবেদক।।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কেটে যাওয়ায় উত্তর ও উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বেড়ে গেছে। ফলে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে।

এখন সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আভাস রয়েছে আরও কমার।
শনিবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া এর বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগরে।

আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, আবহাওয়ার বর্তমান অবস্থায় রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পাবে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ ডিগ্রি সেলসিয়াস। কক্সবাজারের রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৭ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে কোথাও বৃষ্টিপাত হয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.