মোঃ মোজাহিদুর রহমান।।
গত ০১ডিসেম্বর বরিশাল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০ দিন ব্যাপী ৭টি জেলা থেকে আগত ৩০জন শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ শুরু হয়। নির্বাচিত মাদ্রাসাসমুহের উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
১০দিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষকবৃন্দ এম এস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর ও ট্রাবলশুটিং এর উপর প্রশিক্ষণ প্রদান করেন। গত ১০ডিসেম্বর ছিল প্রশিক্ষণের সমাপনী দিন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন নির্বাচিত মাদ্রাসা সমুহের উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ শাহজাহান মিয়া অতিরিক্ত সচিব, বিশেষ অতিথি ছিলেন মোঃ শাহজাহান শেখ সহকারী পরিচালক।
বরিশাল উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষন ল্যাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ টি এম মজিবুল হক, উপ-পরিচালক ও কোর্স কো অর্ডিনেটর, চিত্ত হালদার, প্রোগ্রামার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সারা দেশে ১৮০০টি মাদ্রাসা এ প্রকল্পের আওতায় রয়েছে। সিটি কর্পোরেশনের আওতায় মাদ্রাসাগুলো ছয়তলা এবং মফস্বলের মাদ্রাসাগুলো চারতলা বিশিষ্ট অত্যাধুনিক ভবনের কাজ চলছে। একই সাথে এসব প্রতিষ্ঠানে উন্নতমানের ফার্নিচার, কম্পিউটারসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। এছাড়া প্রত্যেক প্রতিষ্ঠানের ৫জন করে মোট নয় হাজার শিক্ষককে এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হবে।
অনুষ্ঠান শেষে ১০দিন ব্যাপী প্রশিক্ষণের সার্বিক মূল্যায়নের উপর সেরা তিনজন বিজয়ী শিক্ষক নির্বাচন করা হয়। উপস্থিত বিশেষ অতিথি প্রকল্পের সহকারী পরিচালক মোঃ শাহাজাহান শেখ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এছাড়া সকল প্রশিক্ষণার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন।
সেরা তিনজন বিজয়ী শিক্ষকই বাগেরহাট জেলার প্রথম স্থান মোঃ আল আমিন শেখ, কে হেদায়েতপুর আলিম মাদ্রাসা, সদর, বাগেরহাট, দ্বিতীয় স্থান মোঃ মোজাহিদুর রহমান, রণভূমি মীরেরডাঙ্গা দাখিল মাদ্রাসা, সদর, বাগেরহাট, তৃতীয় স্থান পলাশ চন্দ্র দাশ, ঘোষগাতী আলিয়া মাদ্রাসা, মোল্লাহাট, বাগেরহাট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
