এইমাত্র পাওয়া

মার্কিন শিক্ষাবৃত্তি পাওয়া বাংলাদেশি শিক্ষার্থী ইউসুফ এর গল্প

বিশ্ববিখ্যাত ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) হার্ভার্ড থেকে বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইউসুফ আহমেদকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এমআইটি থেকে দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের (২৪ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা) শিক্ষাবৃত্তি পেয়েছেন বাংলাদেশি ওই শিক্ষার্থী।

১৮ বছর বয়সী এ শিক্ষার্থী এমআইটিতে পদার্থবিদ্যা এবং অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করবেন। পূর্ব লন্ডনের নিউহ্যাম কলেজিয়েট সিক্সথ ফর্ম কলেজে পড়শোনা করেছেন ইউসুফ আহমেদ।

কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের স্যাট পরীক্ষায় ইউসুফ অত্যন্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। এরপর তার কাছে এমআইটির শিক্ষাবৃত্তির চিঠি এসে পৌঁছায়। যদিও কয়েক সপ্তাহ আগে আরেক বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কর্পাস ক্রিস্টি কলেজ তার ভর্তির আবেদন প্রত্যাখ্যান করেছিল।

এমআইটির পর ইউসুফের কাছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও ভর্তির ডাক পেয়ে যান। এমআইটি থেকে বৃত্তির সংবাদ পেয়ে খুশিতে আত্মহারা ইউসুফ জানান, ‌সত্যি বলতে কি আমি ভাবতে পারিনি যেখানে এখানকার বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তির সুযোগ পাইনি; সেখানে কিভাবে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব।

তিনি আরও বলেন, এরপর এমআইটি থেকে অফার আসে; আসে হার্ভার্ড থেকেও। এটি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। ইউসুফ বলেন, বিষয়টি আমার এবং আমাদের পরিবারের জন্য লটারি জেতার মতো একটা ব্যাপার হয়ে গেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে একই কলেজ থেকে আরেক ব্রিটিশ-বাংলাদেশি তাফসিয়া সিকদার ভর্তি হয়েছিলেন এমআইটিতে। তাকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন ইউসুফ। যখন আমি জানলাম এই কলেজ থেকেই তাফসিয়া এমআইটিতে ভর্তির সুযোগ পেয়েছে আমি ভাবলাম আমি কেন নয়? তারা দুজনই বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় পিছিয়ে থাকা পূর্ব লন্ডনের অন্যান্য শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে বলে মনে করেন ইউসুফ।

নিউহ্যাম কলেজিয়েট সিক্সথ ফর্ম কলেজের প্রিন্সিপাল মোহসিন ইসমাইল বলেন, এটা আমাদের নতুন যুগের সূচনা। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা অনেক বড় স্বপ্ন দেখুক। এমআইটি থেকে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অভিনেতা জেমস উড ডিগ্রি নিয়েছেন।

পূর্ব লন্ডনের অলগেইট ইস্টে মা সাফিয়া বেগম, ছোট বোন সাইফ তারিক ও ভাই মাহির আহামেদের সঙ্গে বসবাস করেন ইউসুফ। ১৯৭৩ সালে ইউসুফের বাবা ব্রিটেন আসেন। তবে ইউসুফের মা ব্রিটেনে আসেন ১৯৯৮ সালে। তিনি অপটিশিয়ান রিসিপশনিস্ট হিসেবে কাজ করেন। বাবা-মার ছাড়াছাড়ি হওয়ায় মা ও ভাই-বোনের সঙ্গেই বসবাস করছেন ইউসুফ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.