এইমাত্র পাওয়া

নতুন সার্চ ইঞ্জিন”ইউ ডট কম”

অনলাইন ডেস্ক।।

সার্চ ইঞ্জিনের কথা মাথায় আসলেই শুরুতে ভেসে ওঠে গুগলের নাম। গুগলের বিকল্প কোনো সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা তেনটা ভাবতে পারি না। গুগল আমাদের দৈনন্দিন কাজে অতপ্রতভাবে মিশে গেছে। কাউকে কিছু জিজ্ঞেস করলেও আজকাল উত্তর পাওয়া যায়, ‘গুগল করো।’

কিন্তু গুগলই কি একমাত্র সার্চ ইঞ্জিন?

গুগল ছাড়াও ইয়াহু, বিং, ডাকডাকগো, সিসি সার্চ, স্টার্টপেজ, ইত্যাদি অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। এরা প্রত্যেকেই কার্যত একটি আরেকটি থেকে আলাদা বৈশিষ্ট্যসম্পন্ন এবং সার্চ ইঞ্জিন হিসেবে জনপ্রিয়। কিন্তু গুগলের সাথে তুলনা করলে জনপ্রিয়তার দিক থেকে গুগলের ধারে কাছে নেই কেউ।

পৃথিবীর কোটি কোটি মানুষ যেসব তথ্য কিংবা ডাটা নিয়ে চিন্তা করে, গুগল সেসব তথ্য কে বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে সুবিন্যস্ত উপায়ে সাজিয়ে রাখে। যখনই কেউ কোনো বিষয় গুগলে সার্চ করে তখনই এটি তার তথ্যের বিশাল সংগ্রহশালা থেকে খুঁজে সবচেয়ে কাছাকাছি ফলাফল এনে দেয়।

কিন্তু গুগল যেভাবে অনুসন্ধানের ফলাফল দেখায় সেভাবেই কি সকল মানুষ চায়? ক্ষেত্রবিশেষে ব্যতিক্রম থাকতেই পারে। কারণ গুগল শুধুমাত্র কিছু ওয়েবসাইটের তালিকা ফলাফল হিসেবে প্রদর্শন করে।

আর এ বিষয়টি বিবেচনা করেই ইউ.কম (you.com) নামক একটি কোম্পানি ভিন্ন কিছু নিয়ে আসার চেষ্টা করছে। তারা ফলাফল হিসেবে কোনো সুনির্দিষ্ট উত্তর না দিয়ে সম্ভাব্য ফলাফলগুলো কে ‘সর্ট’ বা বিন্যাস করে তাদের মধ্যে একটি তুলনা দেখায়।

‘সেলফোর্স’ নামক সফটওয়্যার কোম্পানির দুইজন প্রাক্তন কর্মচারী ২০২০ সালে ইউ.কম প্রতিষ্ঠা করেন। একই কোম্পানির সিইও মার্ক বেনিওফ ইউ.কম কে ২০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ২০২১ সালের নভেম্বরের ৯ তারিখ ইউ.কম তাদের সার্চ ইঞ্জিনের বিটা ভার্সন সর্বপ্রথম প্রকাশ করে।

অন্যান্য সার্চ ইঞ্জিনের মতো ইউ.কম ফলাফল হিসেবে কোনো লিনিয়ার (সরলরৈখিক) তালিকা প্রদর্শন করে না, বরং একটি গ্রিডের মতো করে ফলাফল দেয় যাতে সহজেই সব ফলাফলের মাঝে তুলনা করা যায়।

ইউ.কমকে গুগলের মতো করে উত্তর দেওয়ার জন্য প্রক্রিয়া করা হয়নি। যেমন মাঝে মাঝেই আমরা এরকম কিছু লিখি সার্চ বারে যা আসলে সঠিক নয় অথবা ঐ তথ্য গুগলে নেই, তখন গুগল অনুমান করে উত্তর দেয়।
ইউ.কম এমনভাবে অপ্টিমাইজ করা হয়েছে যাতে করে আপনি ক্লিক করে বিভিন্ন পেজে যেয়ে আপনার চাওয়া তথ্য সংগ্রহ করেন। যেমন, কেউ যদি কোনো একটি সিনেমার অভিনেতার নাম জানতে চান তাহলে গুগল আপনাকে সেই সিনেমার সব অভিনেতার ছবির একটি গ্রিড দেখাবে, কিন্তু ইউ.কম কিছু লিংক প্রদর্শন করবে।

সূত্র: দ্য ভার্জ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.