নিজস্ব প্রতিনিধি।।
দেশব্যাপী আলোচিত আবরার হত্যা মামলার রায় হলো আজ। আর এ রায়ের খবর টেলিভিশনের সামনে বসেই দেখেছেন আবরার ফাহাদের মা ও ছোট ভাই।
বুধবার দুপুরে ১২টার দিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে বসে এ রায় দেখেন আবরারের মা রোকেয়া খাতুন। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। আবরারের মা বলেন, আমি এ রায়ে সন্তুষ্ট। তবে বাকিদেরও ফাঁসি চাই।
জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আর বাকি পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে শুরু থেকে এখন পর্যন্ত তিন আসামি পলাতক রয়েছেন।
বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
এর আগে, এ রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় হাজির করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
