ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর বলেছেন, পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের পদত্যাগসহ ছাত্রদের সব দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে।
বুধবার দুপুরে পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের ছাত্রত্ব বাতিলের দাবিতে ঢাবির ব্যবসায় অনুষদের ডিনের কার্যালয় ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন ডাকসু ভিপি নূর।
পরীক্ষা ছাড়া ভর্তি হওয়া ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব বাতিলসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার বেলা ১২টার দিকে ব্যবসায় অনুষদের ডিন শিবলী রুবাইতুল ইসলামের কার্যালয় ঘেরাও করে বামপন্থী ছাত্র সংগঠন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র জোট। এ সময় ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
