নিজস্ব প্রতিনিধি।।
পঞ্চগড় সদর উপজেলায় জাল কাগজপত্র দিয়ে শিক্ষক এমপিওভুক্ত করার মামলায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। ধনেশ্বর বর্মন নামে ওই প্রধান শিক্ষক উপজেলার বজরা পাড়া নতুনহাট উচ্চ বিদ্যালয়ে কর্মরত।
রোববার (৫ ডিসেম্বর) উভয়পক্ষের শুনানি শেষে আমলী আদালত পঞ্চগড়-১ এর বিচারক হুমায়ুন কবির সরকার এ আদেশ দেন।
রওশনুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মনসহ ওই বিদ্যালয়ের শিক্ষক গীতারানী রায় চৌধুরী ও সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র সৃষ্টি করার অভিযোগ তুলে আদালতে এমপিও জালিয়াতির মামলা দায়ের করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব জানান, দীর্ঘ তদন্তের পর বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আজ ধার্য তারিখে আসামিরা জামিন আবেদন আদালত দুইজনকে জামিন দিলেও প্রধান শিক্ষক ধনেশ্বর বর্মনের জামিন নামঞ্জুর করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
