জানা গেছে, ম্যুরালটি নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন রাসিক। তাতে রাসিক প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করছে। উচ্চতায় ৫০ ফুট হওয়ায় অনেক দূর থেকে চোখে পড়বে ম্যুরালটি। শহরের গুরুত্বপূর্ণ স্থানে হওয়ায় সবার নজর কাড়বে। রাসিকের উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ জানান, ‘ম্যুরালের উচ্চতা ৫৮ ফুট। এর মধ্যে দুই ধারের দেয়াল থাকছে ৭০ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার টেরাকোটা। দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে। ধারণা করা হচ্ছে এই বঙ্গবন্ধুর ম্যুরালটি বাংলাদেশের সবচেয়ে বড়। রাজশাহীর এই ম্যুরালটি দেশের মধ্যে সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন হবে। তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বরের আগেই কাজ শেষ হবে। মহান বিজয় দিবসে উদ্বোধন করা সম্ভব হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে দেশের সর্ববৃহৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে। কিন্তু রাজশাহীতে যে ম্যুরাল তৈরি করা হচ্ছে, এটি হবে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ও সবচেয়ে সুন্দর। দৃষ্টিনন্দন ডিজাইন হবে। দেখে মনে হবে-এইতো বঙ্গবন্ধু, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখে দূর থেকে মানুষের মনটা ভরে যাবে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার নয়, এই কাজের মাধ্যমে আমরা তৃপ্তি পাব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
