উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আজ প্রথম দিনে ৪ হাজার ৫৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১ হাজার ৭৯৯ জন এবং সিলেট বোর্ডে সর্বনিম্ন ৮০৩ জন অনুপস্থিত ছিল।
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে আজ সকাল ১০টায় পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা শুরু হয়। নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বোর্ডের ২৩১ জন, রাজশাহী বোর্ডের ৬৮৪ জন, বরিশাল বোর্ডের ২১৬ জন, দিনাজপুর বোর্ডের ৫৬৩ জন, কুমিল্লা বোর্ডের ৪৩৩ জন, ময়মনসিংহ বোর্ডের ২১১ জন এবং যশোর বোর্ডের ২৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া, দিনাজপুর বোর্ডের ২ জন ও যশোর বোর্ডের একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
৩টি ঐচ্ছিক বিষয়ের ফলাফল এবং জেএসসি পরীক্ষাসহ শিক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার গ্রেড পয়েন্ট বিবেচনা করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
