এইমাত্র পাওয়া

কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৭ নভেম্বর

২০২০-২০২১ শিক্ষাবর্ষের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা দ্বিতীয়বারের মতো আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি, প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দেশের ৭টি কৃষি/কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্ব^র বেলা সাড়ে ১১ থেকে দুপুর সাড়ে ১২পর্যন্ত এক ঘন্টাব্যাপী সাতটি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে।

গুচ্ছে তালিকাভুক্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। এসব কেন্দ্রে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.