নিউজ ডেস্ক।।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেনকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আর বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন প্রকল্পের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাইদুল রহমান খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) হয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিঞা।
এছাড়া বেবিচকের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমানকে বিমান বাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
