সংশ্লিষ্টরা জানান, এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে অনেকের বয়স ১৭ বছরের মধ্যে থাকায় ইতোমধ্যে টিকা পেয়ে গেছে। যাদের বয়স ১৮ বছর তারা নিবন্ধন করে পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত তাদের টিকা কার্যক্রম চলবে। এরপর থেকে জেলা শহরে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে।
জানতে চাইলে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী রবিবার (২১ নভেম্বর) বলেন, ঢাকা মহানগরের অধিকাংশ শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়েছে। যারা প্রথমধাপে রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের তথ্য নতুন করে সংশোধন করে আইসিটি মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। বর্তমানে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম বন্ধ রেখে এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৩৫টি জেলার অধিকাংশ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। আগামী দুইএকদিনের মধ্যে এসব জেলার বাকিদের টিকাদান সম্পন্ন হবে।
তিনি বলেন, অন্যান্য জেলার এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দিতে স্বাস্থ্য সুরক্ষা বিভাগ কাজ করছে। ২৫ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা কার্যক্রম শেষে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু করা হবে। শুরুতে প্রতিটি জেলা শহরে কেন্দ্র করে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও টিকা কেন্দ্র করা হবে। এ পর্যন্ত ৩৪টি জেলার শিক্ষার্থীদের তথ্য আইসিটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যখন যে জেলার তথ্য আসছে সেগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
