নিউজ ডেস্ক।।
বঙ্গবন্ধু সেতু পারাপারে পুনঃনির্ধারিত টোল কার্যকর হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে বৃদ্ধিকৃত টোল পরিশোধ করে সেতু পার হতে হবে চালকদের।
বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে সরকার ঘোষিত বাড়তি টোল আদায় শুরু হবে।
গত সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর থেকে পুনঃনির্ধারিত এ টোল কার্যকর হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাড়তি টোল আদায় না করার নির্দেশনা দেয়। জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস) সফটওয়্যারে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় শুরু করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক)। ফলে আগের সিএনএস সফটওয়্যার নতুন করে আপগ্রেড করা হয়েছে। এতে আগের টোলের পরিমাণ পরিবর্তন করে নতুন টোল সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
