বিভিন্ন সরকারি স্কুল-কলেজ, আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয় ও জেলা শিক্ষা অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের শূন্য পদের তথ্য চেয়েছে শিক্ষা অধিদপ্তর। একই সাথে এসব প্রতিষ্ঠান তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীদের সৃষ্ট ও কর্মরত পদের তথ্য চাওয়া হয়েছে। আগামী ৩ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে হবে অধিদপ্তরে। সোমবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি সব আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়, জেলা শিক্ষা অফিস এবং সরকারি স্কুলকলেজের প্রধানের কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, একই সাথে এসব কর্মচারী পদের তথ্য পাঠাতে নির্ধারিত ছক ও পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ ছকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদ, সৃষ্ট পদ ও কর্মরত পদের তথ্য সঠিকভাবে পূরণ করে পাঠাতে হবে। আগামী ৩ অক্টোবরের মধ্যে এসব তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
