এইমাত্র পাওয়া

শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ

নিউজ ডেস্ক।।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক হোসাইন আহম্মদ শাহিদীর বিরুদ্ধে শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতির জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। ১৭ই নভেম্বর লিখিত অভিযোগটি দায়ের করেছেন উপজেলার কান্দিগাঁও গ্রামের মৃত কিতাব আলীর পুত্র মো. ইকরামুল হোসেন।

অভিযোগে প্রকাশ, ২০১০ সালের ১৭ই আগস্ট শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ে মৌলভী শিক্ষক হিসেবে যোগদান করেছেন একই উপজেলার কান্দিগাঁও গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র মোঃ হোসাইন আহম্মদ শাহিদী। তার ইনডেক্স নং ১০৫২০৮৬।

এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন পরীক্ষার রোল ১০৭২৫০ দেখিয়ে তিনি চাকরিতে যোগদান করেন। অনুসন্ধানে দেখা যায়, জাতীয় ওয়েবপোর্টালের এনটিআরসিএর রোল ১০৭২৫০১৮ নম্বরভুক্ত উত্তীর্ণ শিক্ষার্থী হচ্ছেন মোঃ হাফিজুর রহমান নামের আরেক ব্যক্তি।

নিবন্ধিত শিক্ষক হাফিজুর রহমানের রোল নম্বরভুক্ত নিবন্ধন সনদ জালিয়াতি করে মো. হোসাইন আহম্মদ শাহিদী মৌলভী শিক্ষক হিসেবে ১১ বছর যাবৎ চাকরি করে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন। ভুয়া সনদে শিক্ষকতায় যোগদান করে মো. হোসাইন আহম্মদ শাহিদী শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও মৌজা,কান্দিগাঁও মৌজায় কোটি কোটি টাকার জমিজমা ও সিলেট শহরে প্লটের মালিক হয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.