এইমাত্র পাওয়া

চাঁদে ৮০০ কোটি মানুষের ১লাখ বছরের অক্সিজেন আছে

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির ওয়েবসাইটে উল্কা নিয়ে একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী চাঁদের রেগোলিথের ৪১ থেকে ৪৫ শতাংশই অক্সিজেন। স্পেস ডটকমের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ থেকে ব্যবহারযোগ্য অক্সিজেন আহরণ করতে চাইলে বিজ্ঞানীদের ইলেক্ট্রোলাইসিস নামের প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

পৃথিবীতে ইলেক্ট্রোলাইসিসের মাধ্যমে খনিজ আকরিক থেকে ধাতব পদার্থ আহরণ করা হয়। সঙ্গে উপজাত হিসেবে উৎপন্ন হয় অক্সিজেন। তবে চাঁদে এ পদ্ধতিতে অক্সিজেন আহরণই মূল কথা। ধাতব সেখানে উপজাত, যা হয়তো একদিন কাজে লাগানো যাবে।

চাঁদের বায়ুমণ্ডল বেশ হালকা। তাতে যৎসামান্য অক্সিজেন থাকলেও মূল উপাদান হাইড্রোজেন, নিয়ন ও আরগন। চাঁদে খনিজ যেমন সিলিকা, অ্যালুমিনিয়াম এবং আয়রন ও ম্যাগনেশিয়াম অক্সাইড থাকে ভিন্ন রূপে, সেটা চন্দ্রপৃষ্ঠে থাকা পাথর, ধুলা, নুড়ি ইত্যাদির মধ্যে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.