এইমাত্র পাওয়া

১৯ কোম্পানির লেনদেন বন্ধ রোববার

নিউজ ডেস্ক।।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯টি কোম্পানির শেয়ারের লেনদেন রোববার (২১ নভেম্বর) বন্ধ থাকবে। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রাখা হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।

কোম্পানিগেুলো হলো: ইফাদ অটোস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্ক, রানার অটোমোবাইলস, আমান ফিড, আলহাজ্ব টেক্সটাইল, অগ্নি সিস্টেমস, আমরা টেকনোলজিস, রংপুর ফাউন্ড্রি, অলিম্পিক এক্সেসরিজ, ম্যাকসন্স স্পিনিং, কোহিনুর কেমিক্যাল, কেডিএস এক্সেসরিজ, দুলামিয়া কটন, ড্যাফোডিল কম্পিউটার্স, এপেক্স স্পিনিং, এপেক্স ফুটস, এএমসিএল (প্রাণ) এবং ইন্দো-বাংলা ফার্মা।

আগামী সোমবার (২২ নভেম্বর) কোম্পানিগুলো শেয়ারের লেনদেন পুনরায় চালু হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.